1. dailyainerkantho@gmail.com : admin :
কবিতা:ছুটি কবে,কলমে:আফসানা আক্তার - dailyainerkantho
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:০৭|
শিরোনামঃ
রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঠাকুরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ খেলোয়াড় বাছাই সম্পন্ন, তারুণ্যের জয়জয়কার। মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা

কবিতা:ছুটি কবে,কলমে:আফসানা আক্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 165 Time View

কবিতাঃ ছুটি কবে?
কলমেঃ আফসানা আক্তার।

কবে ছুটি এই হাপিত্যেশ থেকে?
দিন গোনে জানালার ধারে বসা বিকেল,
চিঠি লেখে বাতাস-
প্রাপকের নাম নেই,ঠিকানাও ভুল।

ঘড়ির কাঁটা মুখ ফিরিয়ে থাকে,
স্মৃতির পাতায় জমে পুরোনো ধুলো।
মন চায় ছুটি,একবারে নিঃশ্বাসে-
না ফেরার দেশে নয়,
শুধু একটু নিঃস্তব্ধতায়।

চোখে ঘুম নেই,
ঘুমের কোনো ইচ্ছেও নেই,
স্বপ্নগুলো ক্লান্ত,
জীবনের চাকায় পিষ্ট।

তবু হঠাৎ প্রশ্ন মাথা তোলে-
এই ছুটিই কি তবে জীবন?
নাকি জীবনই এক দীর্ঘ ছুটি?

কি খোঁজে এই জীবন?
চোখ মেলে রোজ দেখে অচেনা দিন?
আকাশে মেঘ,মনেও ছায়া।

সারা পথ ভাঙা পায়ে হেঁটে,
শেষে দাঁড়ায় ক্লান্ত সন্ধ্যায়-
হাত বাড়ায়,তবু ধরতে নাহি পায়।

কি খোঁজে এই জীবন?
নাকি নিজেই জানে না উত্তর?
হয়তো শুধু খোঁজে-
এক দীর্ঘ ছুটি,
ঠিক ততদিন-
যতদিন না আবার,
ব্যথারা বাঁধন খোলে কুটিকুটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com