মায়া
মো: আকাশ মিয়া
সোহাগি, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
সেদিন যদি আপনার সাথে নাহি হতো দেখা,
তবে কি কোনোদিন বুঝতে পারিতাম, আপনার দু’চোখে এত মায়া?
মায়াভরা দুটি চোখ
আজও দেখায় স্বপ্নলোক।
হয়নি এত চেনাজানা,
তবুও আপনি যেন চিরচেনা।
অতিথি পাখি হয়ে এসেছিলে জীবনে,
অতীত হয়ে রয়ে গেলে ভাবনার জগতে।
ঘুমহীন চোখগুলোতে আজ
কালো দাগের সাজ।
রয়ে গেল স্মৃতিগুলো,
রেখে গেলে মায়া।