1. dailyainerkantho@gmail.com : admin :
কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৩৯|
শিরোনামঃ
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার

কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

মোঃ শাহিদুল ইসলাম সবুজ, জাককানইবি প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 253 Time View

মোঃ শাহিদুল ইসলাম সবুজ, জাককানইবি প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের প্লে গ্রুপ হতে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

২৯ জুলাই,২০২৫ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে এই বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে রজনী গন্ধার স্টিক, বৃত্তির টাকা, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন তিনি।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এসময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, `বর্তমান স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটি অত্যন্ত আন্তরিকতা ও যোগ্যতার সাথে কাজ করে যাচ্ছে। আমরা খুব দ্রুতই বর্তমান স্কুলকে স্কুল এন্ড কলেজের জন্য নির্মিত নতুন ভবনে নিয়ে যাব ইন শা আল্লাহ।’
স্কুলের এই ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের সাথে সাথে স্কুলের শিক্ষিকা ও অভিভাবকগণকেও ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, ‘আপনারা সঠিকভাবে শিক্ষাপ্রদানের মধ্য দিয়ে কোমলমতি শিশুদের আদর, যত্ন ও ভালোবাসা দিয়ে ভালো ফলাফলের জন্য প্রস্তুত করেছেন। এই বৃত্তি প্রাপ্তি তাদের ভবিষ্যৎ জীবনের স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে এবং আরও ভালো করতে অনুপ্রাণিত করবে। এই বৃত্তি প্রাপ্তির ফলে এলাকায় স্কুলের সুনাম ছড়িয়ে পড়বে এবং নতুন শিক্ষার্থীদের এই স্কুলের প্রতি আকৃষ্ট করবে। এই স্কুলের সকল শিক্ষার্থী বিভিন্ন ভালো ভালো জায়গায় গিয়ে সফল হবে বলে আমি আশা করছি।’

জানা যায়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের মোট ২২ জন শিক্ষার্থী বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বি.কে.ডি.এ.) কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। তাদের মধ্যে ৫ জন ট্যালেন্ট এবং ৯ জন সাধারণসহ মোট ১৪ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়।

ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হলো, নার্সারী শ্রেণির মারিয়ম, প্রথম শ্রেণির মো. মাহিব আরাফ চৌধুরী, দ্বিতীয় শ্রেণির সিনথিয়া ইসলাম সিমি, তৃতীয় শ্রেণির মুবাশশিরাতুল জান্নাত এবং পঞ্চম শ্রেণির জারীন হাদীকা। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলো, নার্সারীর মো. আরিফুল ইসলাম আদীল ও জুবাইর আহমেদ রাফসান,প্রথম শ্রেণির আহনাফ আদীব, দ্বিতীয় শ্রেণির মাইশা জান্নাত তুশমি, মো. আরাফাত ইসলাম ও এস এম লাবীব রহমান, তৃতীয় শ্রেণির আনিকা ফারজানা ও আতিকা ফারহানা এবং চতুর্থ শ্রেণির তাসফিয়া হাসান ত্বোয়া।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com