
সিলেটের কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গর্দনা কান্দি গ্রামের ২০ জন তরুণ জমিয়তে উলামায়ে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনে যোগদান করেছেন। গ্রামের এসব যুবকদের জমিয়তে যোগদানের মাধ্যমে এলাকায় ইসলামী আদর্শভিত্তিক সামাজিক ও রাজনৈতিক চেতনা আরও সুদৃঢ় হবে বলে স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব জমিয়ত কানাইঘাট উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক, ছাত্র জমিয়ত ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা আব্দুল করিম, জমিয়ত নেতা মাওলানা উবায়দুল্লাহ, হাফিজ মাওলানা সালিক আহমদ, হাফিজ মাওলানা সালিম আহমদ, হাফিজ মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মিজান আহমদ ও কাওসার আহমদ প্রমুখ।