
অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন,
সম্প্রতি কুমিল্লার চারটি মাজারে মাইকে ঘোষণা দিয়ে পূর্বঘোষিতভাবে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে, বাংলাদেশ গণমুক্তি পার্টি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এই ন্যাক্কারজনক ঘটনা কেবল ধর্মীয় সহনশীলতার ওপর আঘাত নয়, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার এক ঘৃণ্য প্রচেষ্টা। মব সন্ত্রাস করে ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজারে এ ধরনের সহিংসতা কোনভাবেই মেনে নেওয়া যায় না এবং তা আমাদের সাংবিধানিক অধিকার ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।
আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুততম সময়ে ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। একই সঙ্গে দেশে মব সন্ত্রাস বন্ধের জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ গণমুক্তি পার্টি সব সময় শান্তিপূর্ণ সম্প্রীতিময় সহাবস্থান, সকল ধর্মীয় স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে এবং যেকোনো উগ্রতা ও মৌলবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিল ও থাকবে।
বার্তা প্রেরক
(লেখক অমুল্য কুমার বৈদ্য)
সাধারণ সম্পাদক
বাংলাদেশ গণমুক্তি পার্টি