1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত, জামায়াতের পক্ষে শুনানি করেন এ্যাড. মুজাহিদ। - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৭:০৪|
শিরোনামঃ
আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমিনের জয় জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’–এর মতবিনিময় সভা স্কটল্যান্ডের এডিনবরায় জমজমাট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল স্কটল্যান্ড–২০২৬’

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত, জামায়াতের পক্ষে শুনানি করেন এ্যাড. মুজাহিদ।

আল মামুন
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 210 Time View

 

কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত, জামায়াতের পক্ষে শুনানি করেন এ্যাড. মুজাহিদুল ইসলাম।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন পুনর্বহালের দাবিতে আজ রবিবার নির্বাচন কমিশনের আগারগাঁও কার্যালয়ে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশন গত ৩০ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঐতিহ্যবাহী কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনকে পরিবর্তন করে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-মনোহরগঞ্জ) আসন হিসেবে ঘোষণা করে। এই সিদ্ধান্তে লাকসাম-মনোহরগঞ্জের সর্বস্তরের মানুষ ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলসহ লাকসাম-মনোহরগঞ্জ জামায়াতে ইসলামীও নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আবেদন করে।

শুনানিতে জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জের কৃতি সন্তান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতা, বিশিষ্ট আইনজীবী ও ল্যাক্স মার্কেটোরিয়া চেম্বারের কর্ণধার মো. মুজাহিদুল ইসলাম। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও মহানগর দায়রা জজ আদালত, ঢাকার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুনানিতে আরও উপস্থিত ছিলেন লাকসাম-মনোহরগঞ্জ জামায়াতের প্রভাবশালী নেতা ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক রেজাউল করিমসহ অত্র অঞ্চলের জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে নির্বাচন কমিশন জনগণের দাবি বিবেচনা করে ঐতিহ্যবাহী কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন পুনর্বহাল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com