1. dailyainerkantho@gmail.com : admin :
গাছ রেখে উন্নয়ন চাই—জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৮:৩৬|
শিরোনামঃ
রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি

গাছ রেখে উন্নয়ন চাই—জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ আরিফ হোসেন, জাককানইবি প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, জুলাই ২৬, ২০২৬,
  • 27 Time View

মোঃ আরিফ হোসেন, জাককানইবি প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও ক্যাম্পাসে বৃক্ষনিধনের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শনিবার, (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্যাম্পাসের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিকল্প পরিকল্পনা গ্রহণ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা। একই সঙ্গে বৃক্ষনিধনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

শিক্ষার্থীদের কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন সরকার  বলেন, “বৃক্ষের প্রতি ভালোবাসা আছে বলেই আপনারা এসেছেন। আমাদের পক্ষ থেকে সব সময় চেষ্টা করছি বৃক্ষ নিধন না করে বিশ্ববিদ্যালয় সুন্দর পরিবেশ ধরে রাখার জন্য। গাছ না কেটে বিকল্প পদ্ধতি ব্যবস্থা নেয়ার জন্য সব সময় চেষ্টা চালিয়েছি। তিনি আরো বলেন বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে তার সংগঠন সব সময় সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন গাছগুলোকে ঠিক জায়গায় রেখে বিকল্প ব্যবস্থা নিলে সবার জন্য ভালো একটা উদ্যোগ হবে। যার ফলে বিশ্ববিদ্যালয় একটা সুন্দর পরিবেশ পাবে। ছাত্রদলের চাওয়া শিক্ষার্থীদের নিয়েই তারা কাজ করবে এবং শিক্ষার্থী ও ক্যাম্পাস তাদের প্রথম প্রায়োরিটি। আমরা চাই নিয়ে সুন্দর একটা পরিবেশ গড়ে উঠুক শিক্ষার্থী ও সকলকে নিয়ে ক্যাম্পাস হয়ে উঠুক সবুজময়।”

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  সালাউদ্দিন শৌখিন বলেন, ” আমাদের যে গাছগুলো লাগিয়েছি, এই প্রত্যেকটা গাছের সাথে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করে বের হয়ে যাওয়া প্রত্যেকটা শিক্ষার্থীর একেকটা স্মৃতি রয়ে গেছে। তাদের পরিশ্রম, অর্থ সবকিছু রয়ে গেছে। সুতরাং এত দীর্ঘদিনের পরিশ্রম, চেষ্টা, তাদের যে কার্য সম্পাদনা এই সকল কিছুকে আপনারা ব্যর্থ করে দিতে পারেন না। সুতরাং আবারও সেই দাবি আমাদের গাছগুলো রেখে আপনারা রাস্তা বানান। ধন্যবাদ।”

নৃবিজ্ঞান বিভাগের অন্য আর এক শিক্ষার্থী  শাহরিয়ার জাহান লেলিন বলেন, “আমাদের গাছগুলো প্রতিনিয়ত বারংবার কাটা হচ্ছে। প্রকৃতি আর উন্নয়ন মুখোমুখি দাড় করানো হচ্ছে, আমরা যদি দেখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী  এই জিনিসটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করে দেখিয়েছেন যে প্রকৃতি আর উন্নয়ন একই সাথে কো এক্সিস্ট করার জিনিস। আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে যে চাইলেই গাছগুলো রেখে এক্সপান্ড করানো সম্ভব,রাস্তা বানানো সম্ভব। আমরা চাই শুধু আমাদের ক্যাম্পাসটা সবুজ থাকুক, এই গাছগুলো থাকুক, আমাদের প্রাণ প্রকৃতি থাকুক।”

উল্লেখ্য, মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘গাছ বাঁচান, পরিবেশ বাঁচান’, ‘প্রকৃতি ও উন্নয়নের টেকসই সমাধান চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, ক্যাম্পাসের সবুজ পরিবেশ সংরক্ষণে প্রশাসনকে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।পরে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com