1. dailyainerkantho@gmail.com : admin :
চট্টগ্রাম বন্দরের চাপ কমাতে আইসিডি দিয়ে খালাসযোগ্য পণ্যের সংখ্যা বাড়ল - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৯:২৪|
শিরোনামঃ
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

চট্টগ্রাম বন্দরের চাপ কমাতে আইসিডি দিয়ে খালাসযোগ্য পণ্যের সংখ্যা বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫,
  • 222 Time View

চট্টগ্রাম বন্দরের চাপ কমিয়ে আমদানি-রফতানি কার্যক্রমে গতি আনতে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি)/অফ-ডকগুলোতে খালাসযোগ্য পণ্যের সংখ্যা আরও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ৬৫ ধরনের আমদানি পণ্য এসব অফ-ডকের মাধ্যমে স্থানান্তর, আনস্টাফিং ও ডেলিভারির অনুমতি পাবে।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমদানি পণ্য খালাসে গতি আনতে আগেই ৩৮টি পণ্য অফ-ডকের মাধ্যমে খালাসের অনুমতি ছিল। এরপর চলতি বছরের ৮ এপ্রিল নতুন করে ১২টি এবং ১৭ জুলাই আরও ১৫টি পণ্য অন্তর্ভুক্ত করা হয়। ফলে খালাসযোগ্য পণ্যের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৫টি।

এনবিআর জানায়, ব্যবসায়ী ও অংশীজনদের অনুরোধ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস হাউস, চট্টগ্রামের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে একদিকে যেমন চট্টগ্রামে অবস্থিত ১৯টি অনুমোদিত আইসিডি/অফ-ডক তাদের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারবে, অন্যদিকে মূল বন্দরের ওপর চাপ কমবে এবং খালাস প্রক্রিয়া আরও দ্রুত হবে।

এনবিআর আরও বলছে, এই উদ্যোগে দেশের ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সহায়তা বাড়বে এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com