1. dailyainerkantho@gmail.com : admin :
চেকের মা*মলা করতে হলে যেসব ডকুমেন্টস সংগ্রহে রাখা প্রয়োজন - dailyainerkantho
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৯:৪৬|
শিরোনামঃ
শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চেকের মা*মলা করতে হলে যেসব ডকুমেন্টস সংগ্রহে রাখা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 142 Time View

Table of Contents

১. মূল চেক ও ডিজঅনার স্লিপ

অভিযুক্ত ব্যক্তির প্রদত্ত চেকটি হচ্ছে মামলার প্রাথমিক প্রমাণ। চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর যদি “পর্যাপ্ত ব্যালেন্স নেই” বলে প্রত্যাখ্যাত হয়, তবে ব্যাংক থেকে একটি ডিজঅনার স্লিপ প্রদান করা হয়। এই দুটি নথি—মূল চেক ও ডিজঅনার স্লিপ—চেক মামলার ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ।

২. লিগ্যাল নোটিশের কপি

চেক প্রত্যাখ্যাত হওয়ার পর অভিযুক্তকে আইনি নোটিশ পাঠানো বাধ্যতামূলক। এটি সাধারণত আইনজীবীর মাধ্যমে পাঠানো হয় এবং তার একটি কপি বাদীর কাছে সংরক্ষণে রাখতে হয়। অনেকে পত্রিকার মাধ্যমে নোটিশ প্রকাশ করে থাকেন—সেক্ষেত্রে সংশ্লিষ্ট পত্রিকার কাটিং সংযুক্ত রাখা উত্তম।

৩. ডাক বিভাগের রিসিপ্ট ও প্রাপ্তি স্বীকার রসিদ

নোটিশ পাঠানোর প্রমাণ হিসেবে ডাক বিভাগের রিসিপ্ট অত্যন্ত প্রয়োজনীয়। যদি অভিযুক্ত ব্যক্তি নোটিশ গ্রহণ করে, তাহলে প্রাপ্তি স্বীকার রসিদ সংযুক্ত করা মামলার পক্ষকে আরও শক্তিশালী করে। আর যদি নোটিশ ফেরত আসে, তাহলেও রিসিপ্ট প্রমাণ করে যে বাদী আইনি প্রক্রিয়া মেনেই নোটিশ পাঠিয়েছেন।

৪. লেনদেন-সংক্রান্ত চুক্তিপত্র

বিজ্ঞাপন
চেকের পেছনে যে লেনদেন বা আর্থিক সম্পর্ক রয়েছে, তা যদি কোনো চুক্তিপত্র বা স্ট্যাম্পে লিখিত হয়, তাহলে তা মামলার শক্ত ভিত্তি গড়ে তোলে। যেমন: ধারের চুক্তিপত্র, বিনিয়োগ সংক্রান্ত চুক্তি বা অন্য আর্থিক নথি, যা লেনদেনের কারণ ব্যাখ্যা করে।

৫. গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের তালিকা

চেক ডিজঅনার মামলার জন্য সাধারণত যেসব ডকুমেন্টস অপরিহার্য—

মূল চেক
চেক ডিজঅনার স্লিপ
লিগ্যাল নোটিশের কপি
ডাক বিভাগের রিসিপ্ট
প্রাপ্তি স্বীকার রসিদ (যদি থাকে)
চুক্তিপত্র বা লেনদেন-সংক্রান্ত নথি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com