1. dailyainerkantho@gmail.com : admin :
চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের বৃক্ষরোপণ কর্মসূচি - dailyainerkantho
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১১:০৯|
শিরোনামঃ
নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা  সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম!!

চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের বৃক্ষরোপণ কর্মসূচি

এস এম আনোয়ার
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬,
  • 132 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৬নং মৈশাতুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ করা হয়।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জসিম উদ্দিন মৈশাতুয়া ইউনিয়নকে একটি ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। সুশাসন, সততা ও স্বচ্ছতাকে গুরুত্ব দিয়ে ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন তিনি।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে জসিম উদ্দিন বলেন, আমি জনগণের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সেবা করতে চাই। একটি শিক্ষিত, মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, শান্তিপূর্ণ এবং উন্নত ইউনিয়ন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার শিক্ষার মানোন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করবেন। পাশাপাশি ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের কথাও জানান তিনি।

জসিম উদ্দিন আরো বলেন, আমি প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না। জনগণের সঙ্গে থেকে তাদের কথা শুনে বাস্তবসম্মতভাবে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে চাই।

এ সময় তিনি মৈশাতুয়া ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিএনপির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com