1. dailyainerkantho@gmail.com : admin :
ছড়া সম্রাট জগলুল হায়দারের জন্মদিন - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:২৫|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

ছড়া সম্রাট জগলুল হায়দারের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫,
  • 198 Time View

আশরাফ ইকবাল :দেশের প্রধান ছড়াকার, ছড়ার সম্রাট, ছড়ার জাদুকর, আধুনিক বাংলা ভাষা ও সাহিত্যের জনপ্রিয় ছড়াশিল্পী জগলুল হায়দার। যদিও তরুণরা জগলুল হায়দারের ভক্ত একটু বেশিই। তার উপস্থিতি আমাদের আনন্দ দেয়। এক কথায় যে কোনো সৃজনশীল উদ্যোগে সবার আগে সকলের প্রিয় কবিকে পাশে পাওয়া যায়।
তাকে নিয়ে লেখাটা আমার জন্য একটু কঠিনই বটে। আমাকে তিনি অত্যন্ত স্নেহ করেন। ভাইয়া বলে সম্বোধন করি। আমি ঝিকুটপত্র ম্যাগাজিন করার সময় ভাইয়া নামটি সিলেক্ট করে দেন। ঢাকায় তরুণরা মিলে একটা ইউথভিউ সংগঠন করলে তিনি আমাদের সমস্ত বুদ্ধি পরামর্শ দিয়ে পাশে থাকেন। সহজ কথায় অনুজরা কিছু করলে তার দারস্থ হই। আমার লেখালেখির শুরু থেকে যে কোনো দরকারে ভাইয়াকে নক দেই। একদিন ঢাকায় আমার খরচের টাকা শেষ হয়ে গেলে ভাইয়াকে নক দিলে বিপদের সময় মানিব্যাগ থেকে দিয়ে দেন। এ হচ্ছে সকলের প্রিয় হওয়ার বিষয়। আমার মতো শত শত শিষ্য রয়েছে ভাইয়ার জন্য পাগল।
বাংলা সাহিত্যে তার অবদান অনেক। সাহিত্যের বাহিরেও তার একটা বিশাল পরিচয়। অন্যায়ের বিরোদ্ধে সকলের আগে তিনি। সম্প্রতি জুলাই আন্দোলনে যখন ডাকসাইটে, যশস্বী, দশাসই ছড়াকারদের কলম বন্ধ হয়ে যায় তখনো তার কলম জোড়ালোভাবে চলছে। ছড়া, গান এসব দিয়ে জেনজির হৃদয়ে স্থান করে নিয়েছেন। জালিমের তখতে তাউসে আগুন ধয়েই থেমেছেন। এ হলো আমাদের সকলের প্রিয় জগলুল ভাই।
দ্য রিপোর্ট ও মাসিক বিক্রমপুরে ৮ অক্টোবর, ২০১৪ সালে ‘সফলতার মাপকাঠি হলো স্যাটিসফ্যাকশন’ শিরোনামে আমার নেয়া জগলুল হায়দারের একটি সাক্ষাৎকার তখন তরুণদের মাঝে ব্যাপক আলোড়ণ সৃষ্টি করে।
আমি যখন জানতে পারলাম ভাইয়াকে নিয়ে ঢাউস একটা সংকলন হচ্ছে তাই আর মিস করতে চাচ্ছিলাম না। মনের কিছু কথা এলোমেলোভাবে তুলে ধরলাম। ভাইয়ার জন্মদিনের শুভেচ্ছা দিয়ে শেষ করলাম।

লেখক : শিক্ষক, সাংবাদিক, সংগঠক, ব্লগার ও সম্পাদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho