1. dailyainerkantho@gmail.com : admin :
ছাত্রলীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান এবি পার্টির - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:২০|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

ছাত্রলীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 87 Time View
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ হুমা খানের কাছে স্মারকলিপি দেন এবি পার্টির নেতারা

বাংলাদেশ ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এ দাবিতে জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে দলটি।

মঙ্গলবার (১৫ জুলাই) জাতিসংঘের বাংলাদেশের আবাসিক দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ হুমা খান এ স্মারকলিপি গ্রহণ করেন।

এবি পার্টির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং সদস্য ব্যারিস্টার ইরতিকা আহমেদ।

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের কাছে ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি বলেন, ছাত্রলীগ এখন আর ছাত্র সংগঠন নেই, এটি প্যারা-মিলিটারি গোষ্ঠীতে রূপ নিয়েছে। সারাদেশে তারা নারী নির্যাতন, গেস্টরুম নির্যাতন ও বিরোধী মত দমনসহ অগণন মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত।

 

ব্যারিস্টার নাসরীন বলেন, দেশে ও বিদেশে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা যাতে এই অপরাধগুলো করার পরও নিরাপদে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে পারে- এজন্যই আমরা আন্তর্জাতিক স্বীকৃতি চাচ্ছি। জাতিসংঘ আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছে এবং পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

স্মারকলিপি প্রদান এবং সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির সহকারী নারী বিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার শীলা, নারীনেত্রী রাশিদা আক্তার মিতু, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রপক্ষ ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান আসিফ, দপ্তর সম্পাদক সোলাইমান আল হাবিব, অর্থ সম্পাদক জাওয়াদ হামিম প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho