তিনি রবিবার (১৩ জুলাই) বেলা ১১টায় শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রীলশেড কক্ষে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৮ বছর ফ্যাসিস্ট শাসকের নিপীড়ণের শিকার ছিলাম, সেখান থেকে আজ আমরা মুক্ত। এখন আমরা নতুন বাংলাদেশে নতুন পুলিশ হিসেবে কাজ করছি। এখন আমরা নতুন বাংলাদেশে, নতুন চেতনায় গড়া পুলিশ হিসেবে দায়িত্ব পাালন করছি।
অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে জুলাইয়ের ১৪ শহীদের পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার নায়েবে আমির কেএম মকবুল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ।







