
আতিকুর রহমান কামালী : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল ২৫ ডিসেম্বর-২৫ বাংলাদেশ আসছেন। একই বিমানে লন্ডন থেকে বাংলাদেশ আসছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাবেক সভাপতি এম সাইফুর রহমান।
ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইউরোপ জমিয়তের বর্তমান সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন। সকাল ১০টায় লন্ডন-সিলেট রুটের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
মাওলানা সাইফুর রহমান বর্তমানে ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি বিগত দিন সিলেট জেলা ছাত্র জমিয়তের সফল সভাপতি এবং ছাত্র জমিয়তের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।
তার স্বদেশ আগমন উপলক্ষে সিলেটের সর্বস্তরের ছাত্র জমিয়ত নেতাকর্মীদের উদ্যোগে বিমানবন্দরে অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। অভ্যর্থনা শেষে সিলেট নগরীতে মোটর শোডাউনের মাধ্যমে তাকে ইস্তেকবাল করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।