1. dailyainerkantho@gmail.com : admin :
জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগতম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:৪২|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগতম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫,
  • 221 Time View

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক যৌথ বিবৃতিতে বলেন, জনাব তারেক রহমান একজন প্রজ্ঞাবান, বলিষ্ঠ ও যুগোপযোগী রাজনৈতিক নেতৃত্ব। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মীয় মূল্যবোধ এবং জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে তার সাহসী অবস্থান ও বলিষ্ঠ নেতৃত্ব এদেশের রাজনৈতিক অঙ্গনে আশার প্রতীক হয়ে উঠেছে।

নেতৃবৃন্দ বলেন, জাতি আজ একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায়। আমরা বিশ্বাস করি, জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন দেশে একটি নতুন রাজনৈতিক গতি সঞ্চার করবে ও একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তার নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক, ইসলামপ্রিয় ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com