1. dailyainerkantho@gmail.com : admin :
জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর ইন্তেকাল - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৫|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর ইন্তেকাল

এস এম আনোয়ার, মনোহরগঞ্জ(কুমিল্লা) সংবাদদাতা
  • Update Time : শনিবার, নভেম্বর ২৯, ২০২৫,
  • 243 Time View

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও বর্ষীয়ান মুরব্বি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী আর নেই।
শনিবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১ নং বাইশগাঁও ইউনিয়নের চড্ডা গ্রামে।  বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

ইসলামী শিক্ষা ও দাওয়াতি অঙ্গনে সুদীর্ঘ সময় ধরে অবদান রাখা এই আলেম ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর ছোট ভাই। রাজধানীর মানিকনগর মাদরাসা ছাড়াও দেশের একাধিক মাদরাসায় দীর্ঘদিন ধরে তিনি হাদিসের দারস দিতেন। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ শিক্ষক, পরম অভিভাবক।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। এক যৌথ বিবৃতিতে তারা বলেন—
মাওলানা কুদ্দুস কাসেমী ছিলেন প্রজ্ঞাবান, দূরদর্শী ও খাঁটি আহলে হক আলেম। জমিয়তের আদর্শ প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার বিদায়ে আমরা একজন অভিভাবককে হারালাম।

নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আরও বলেন—আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং শোকাহত পরিবার, ছাত্র-অনুসারীদেরকে ধৈর্য ধারণের তাওফিক দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com