1. dailyainerkantho@gmail.com : admin :
জাককানইবিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জড়িত ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:৫৭|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

জাককানইবিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জড়িত ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

মোঃ শাহিদুল ইসলাম সবুজ,জাককানইবি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 335 Time View

মোঃ শাহিদুল ইসলাম সবুজ,জাককানইবি প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিদ্রোহী হলের ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে হল প্রশাসন।

১৭ জুলাই ২০২৫, বুধবার প্রভোস্ট ড. মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তে প্রমাণিত হয়েছে যে, অভিযুক্ত ৬ জন শিক্ষার্থী শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর মধ্যে ৫ জন আবাসিক শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। অপর ১ জন অনাবাসিক শিক্ষার্থীকে ভবিষ্যতে কোনো প্রকার আবাসিকতা না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

হল প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ৩ (তিন) দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হলের সুশৃঙ্খল পরিবেশ রক্ষা ও অন্যান্য শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho