1. dailyainerkantho@gmail.com : admin :
জাতীয়/গণঅভ্যুত্থান ২৪ গুলশান-বনানীতে ব্যতিক্রমী ‘বিক্ষোভ মিছিল’: ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন ছাত্রনেতা ইয়াসিন আহমেদ - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৬:৩৯|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

জাতীয়/গণঅভ্যুত্থান ২৪ গুলশান-বনানীতে ব্যতিক্রমী ‘বিক্ষোভ মিছিল’: ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন ছাত্রনেতা ইয়াসিন আহমেদ

সাইফ উল্ল্যাহ
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬,
  • 176 Time View

 

জাতীয়/গণঅভ্যুত্থান ২৪ গুলশান-বনানীতে ব্যতিক্রমী ‘বিক্ষোভ মিছিল’: ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন ছাত্রনেতা ইয়াসিন আহমেদ

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::

২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা মহানগর উত্তরের গুলশান ও বনানী এলাকায় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এক নজিরবিহীন ও ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন অকুতোভয় ছাত্রনেতা ইয়াসিন আহমেদ। আন্দোলনের চরম মুহূর্তে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে এবং সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে তীব্র ব্যঙ্গাত্মক ক্ষোভ প্রকাশ করতে তিনি রাজপথে নামিয়েছিলেন ঐতিহাসিক ‘বিক্ষোভ মিছিল’। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এই কৃতী সন্তান চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাকা মহানগর উত্তরে অন্যতম অগ্রগামী ভূমিকা পালন করেন। যখন চারদিকে বুলেটের আতঙ্ক এবং সাধারণ মানুষের সভা-সমাবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা, তখন গুলশান ও বনানীর মতো কূটনৈতিক এবং ভিআইপি এলাকায় এই ব্যতিক্রমী মিছিলের ডাক দেন ইয়াসিন আহমেদ।
” নেই প্রচারের আলো, নেই কোনো অহংকার; দেশপ্রেম আর সততাই ইয়াসিনের একমাত্র শক্তি ”
নীরব সাধক ও সততার মূর্ত প্রতীক: সাধারণত বড় আন্দোলনের পর অনেকেই নিজের অবদান প্রচার করতে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু ছাত্রনেতা ইয়াসিন আহমেদ সম্পূর্ণ ব্যতিক্রম। রাজপথের সেই উত্তাল দিনগুলোতে দেশ ও মানুষের মুক্তির জন্য তিনি দিন-রাত যে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, তা আজ পর্যন্ত তিনি কাউকে বুঝতে দেননি। প্রচারের আলো থেকে দূরে থাকা এই লড়াকু তরুণের অন্তরে রয়েছে কেবল দেশের প্রতি গভীর টান এবং সততার এক নিখাদ ভালোবাসা। কোনো ব্যক্তিগত স্বার্থ বা লোভের লালসা তাকে স্পর্শ করতে পারেনি।আন্দোলনকারী ছাত্র-জনতা জানান, এই ‘বিক্ষোভ মিছিল’ ছিল তৎকালীন ফ্যাসিবাদী ব্যবস্থার মুখে এক প্রচণ্ড চপেটাঘাত। ইয়াসিন আহমেদের এমন কৌশলী ও দূরদর্শী নেতৃত্বের কারণে গুলশান-বনানী অঞ্চলের সাধারণ মানুষ এবং শ্রমজীবী সমাজ দলে দলে রাজপথে নেমে আসে। সরকারের সব বাধা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে এই কর্মসূচি পুরো ঢাকা মহানগর উত্তরের আন্দোলনকে এক নতুন গতিবেগ দিয়েছিল। ফ্যাসিবাদী দুঃশাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে ধর্মপাশার সন্তান ছাত্রনেতা ইয়াসিন আহমেদের এই অসমসাহসী, সৃজনশীল এবং নিঃস্বার্থ প্রতিবাদী ভূমিকা চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। ##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ১১/৮/২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com