1. dailyainerkantho@gmail.com : admin :
জিরার ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২ - dailyainerkantho
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ২:২৭|
শিরোনামঃ
শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিরার ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২

ফরাস উদ্দিন
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬,
  • 59 Time View

 

জিরার ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২

ফরাস উদ্দিন

হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের সাবেক নেতা হেলাল মহালদারসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকসহ জিরার বস্তা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তিতারকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হেলাল মহালদার হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের হাজী খোর্শেদ মিয়ার ছেলে। অপর আটক ব্যক্তি বিলাল মিয়া একই উপজেলার মামদনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারিভাবে নিলামে কেনা ১৭১ বস্তা জিরা একটি ট্রাকে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে বাহুবল উপজেলার তিতারকোনা এলাকায় পৌঁছালে ট্রাকটি আটকে নিরাপদ পেট্রোল পাম্পের পেছনে নিয়ে রাখা হয়। ওই পেট্রোল পাম্পটি আটক হেলাল মহালদারের বাবার মালিকানাধীন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ট্রাকটি আটকে রাখার পর জিরার মালিক মো. ওবায়দুল্লাহকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন হেলাল মহালদার ও তার সহযোগীরা। পরে বিষয়টি জানিয়ে বাহুবল মডেল থানায় অভিযোগ করেন জিরার মালিকপক্ষ।

এর পরিপ্রেক্ষিতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদারের নির্দেশে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহালদার ও বিলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে ভুগলী এলাকায় অভিযান চালিয়ে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়। পরে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে মিরপুর তিতারকোনা এলাকা থেকেও আরও কিছু জিরার বস্তা উদ্ধার করা হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাঁ থেকে আটক হেলাল মহালদার ও বিলাল মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com