1. dailyainerkantho@gmail.com : admin :
জুলাইয়ের সেই রিক্সাওয়ালার গ্রাফিতিতে "দাঁড়িপাল্লা" সমালোচনার ঝড়। - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১২:৩৩|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

জুলাইয়ের সেই রিক্সাওয়ালার গ্রাফিতিতে “দাঁড়িপাল্লা” সমালোচনার ঝড়।

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 125 Time View

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুলাই বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে। এতে জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে সেলুট দেওয়া সেই রিকশাওয়ালার এক হাতে ‘দাঁড়িপাল্লা’ যুক্ত গ্রাফিতি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে ১৫ দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়।

গ্রাফিতিটির মূল ছবিতে রিকশাওয়ালা তার ডান হাত সেলুট দেওয়া অবস্থায় ছিলেন এবং বাম হাত শরীরের পেছনের দিকে রেখেছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত গ্রাফিতিতে রিকশাওয়ালার বাম হাতে দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষার্থীরা নানা সমালোচনা করেন। তাদের দাবি, ‘প্রশাসন বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে জুলাই অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে গিয়ে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসীন নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাইকে আর কত ছোট করবে? ধিক্কার জানানোর ভাষা নেই।’

এ বিষয়ে চারুকলা প্রদর্শনীর দায়িত্বে থাকা চবির চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘প্রশাসন যখন তাকে প্রদর্শনী করার দায়িত্ব দেয়, তখন তার ওপর কোনো শর্ত বা চাপ রেখে দায়িত্ব দেয়নি। কোনোরূপ চাপের মধ্যে তিনি কাজ করতে অভ্যস্ত নন। তাই এই প্রদর্শনীকে প্রশাসনের ষড়যন্ত্র বলার কোনো অবকাশ নেই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com