1. dailyainerkantho@gmail.com : admin :
জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:১৯|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 209 Time View

চব্বিশের জুলাই বিপ্লবের ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে আনন্দ র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সমবেত হয়।

র‍্যালিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন আবাসিক হল ও বিভাগের ব্যানারে শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এসময় ‘মুজিববাদ মুর্দাবাদ; সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; জেগেছেরে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে; ইনকিলাব জিন্দাবাদ; কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার; পালাইছেরে পালাইছে, খুনি হাসিনা পালাইছে; এই দেশ আমার দেশ; বাংলাদেশ বাংলাদেশ ‘। ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

জুলাই-আগস্ট ১ম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.শাহিনুজ্জামান বলেন,র‍্যালির মাধ্যমে আজকের আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পরবর্তী আয়োজন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

র‍্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,“আজকে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে সকল শহীদদের সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। সেই সাথে যারা চব্বিশের আন্দোলনে সংগ্রাম করেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে সকলের প্রতি সালাম জ্ঞাপন করছি। চব্বিশের ৫ আগস্ট হলো আগামীর বাংলাদেশ বিনির্মানের মূলমন্ত্র, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধি বৈষম্যহীন বাংলাদেশ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho