1. dailyainerkantho@gmail.com : admin :
জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি'র হত্যাকান্ডের বিচারের দাবিতে" ছাত্র জমিয়তের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - dailyainerkantho
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১০:৩৯|

জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি’র হত্যাকান্ডের বিচারের দাবিতে” ছাত্র জমিয়তের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আতিকুর রহমান কামালী
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
  • 203 Time View

আতিকুর রহমান কামালী : শুক্রবার ১৯ ডিসেম্বর-২৫ রাজধানীর মিরপুর-১ নম্বর গোল চত্বরে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে শাখার সভাপতি সালমান শিকদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত জয়েন সেক্রেটারি ইমরান বিন অহেদ-এর সঞ্চালনায় “জুলাই যুদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী।

এসময় আরো উপস্থিত ছিলেন যুব জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন মানিক, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি কাউসার আহমদ, যুব জমিয়ত দারুস সালাম থানার সাধারণ সম্পাদক সাআদ আসআদ উদ্দিন ফাইয়াজ, কেন্দ্রীয় ভার্সিটি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান তাকি, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মিরাজ, প্রশিক্ষণ সম্পাদক আবু দারদা, মাদ্রাসা সম্পাদক মুস্তাকিম বিল্লাহ, পশ্চিমের নির্বাহী সদস্য মনিরুজ্জামান, যুব নেতা মাওলানা আবরারুল হক, মাওলানা আবু রায়হান, মিরপুর মডেল থানার দায়িত্বশীল সাইফুল্লাহ সাদী, শফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের থানা ও ক্যাম্পাসের দায়িত্বশীলবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com