1. dailyainerkantho@gmail.com : admin :
জেলা ছাত্র জমিয়তের দায়িত্ব ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:১১|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

জেলা ছাত্র জমিয়তের দায়িত্ব ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

আতিকুর রহমান কামালী
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫,
  • 180 Time View

ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব ও শপথগ্রহণ অনুষ্ঠান অদ্য ৬ নভেম্বর, বৃহস্পতিবার, দুপুর ১২ টায় ওয়েজখালীস্থ জমিয়ত কার্যালয়ে শাখা সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুব সালমান, অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ।

অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী সততা, নিষ্ঠা ও সাহসীকতার সাথে সুনামগঞ্জের প্রতিটি প্রতিষ্ঠানে ও জনপদে ছাত্র জমিয়তের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে এদেশে এ’লায়ে কালিমাতুল্লাহ’র আওয়াজকে বুলন্দ করার দৃপ্ত প্রত্যয় নিয়ে ইসলাম, মুসলমান, দেশ ও জাতির সার্বিক কল্যাণে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে সর্বদা সতর্ক ও সজাগ দৃষ্টির প্রতি জোর তাগিদ দিয়ে তিনি শপথ বাক্য পাঠ করান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সহ-সভাপতি আসজাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম অন্তর, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ফারাবী, জুনাইদ আহমদ খান, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ তালুকদার, অর্থ সম্পাদক শোয়াইব আদনান, প্রচার সম্পাদক সুমন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক রাইয়ান আহমদ, সাহিত্য সম্পাদক সালিক বিন রফিক, পাঠাগার সম্পাদক নাসরুল্লাহ আল-হাবীব, দফতর সম্পাদক মুহিবুর রহমান, নির্বাহী সদস্য তোফায়েল আহমদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho