1. dailyainerkantho@gmail.com : admin :
জেলা ছাত্র জমিয়তের বৈঠক অনুষ্ঠিত; শহীদ মুশতাক গাজীনগরী হত্যা মামলার গড়িমসিতে ক্ষোভ প্রকাশ ও শীঘ্রই আন্দোলনের হুশিয়ারী - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১২:২৯|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

জেলা ছাত্র জমিয়তের বৈঠক অনুষ্ঠিত; শহীদ মুশতাক গাজীনগরী হত্যা মামলার গড়িমসিতে ক্ষোভ প্রকাশ ও শীঘ্রই আন্দোলনের হুশিয়ারী

আতিকুর রহমান কামালী
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫,
  • 134 Time View

ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের বৈঠকে জেলা ছাত্র জমিয়তের সাবেক সফল সভাপতি শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যা মামলার কোন অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, মামলা ধাঁমাচাঁপা দেওয়ার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। প্রশাসনের আশ্বাসে আমরা অনেক সময় দিয়েছি। এতদিন পরও কোন ক্লু উদ্ধার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা। মামলার গড়িমসি কোনোভাবেই মেনে নেয়া হবে না। নেতৃবৃন্দ বলেন, দ্রুত মামলার অগ্রগতি না হলে সুনামগঞ্জবাসীকে নিয়ে ছাত্র জমিয়ত রাজপথে নামতে বাধ্য হবে।

আজ (২০ নভেম্বর) বৃহস্পতিবার বাদ যোহর ওয়েজখালীস্থ দলীয় কার্যালয়ে সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের প্রথম কার্যনির্বাহী কমিটির বৈঠক শাখা সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে উপরোক্ত কথাগুলো বলেন।

বৈঠকে কেন্দ্র ঘোষিত দুই মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচী বাস্তবায়নসহ ছাত্র জমিয়তের কাজকে জোরদার করতে আগামী ছয় মাসের কর্মপদ্ধতির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীনের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আসজাদ আহমদ, নোমান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম অন্তর, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ফারাবী, প্রশিক্ষণ সম্পাদক রাইয়ান আহমদ, দফতর সম্পাদক মুহিবুর রহমান, কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান মারুফ, নির্বাহী সদস্য ওলীউর রহমান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com