1. dailyainerkantho@gmail.com : admin :
ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৯:১৯|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

তৌহিদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 174 Time View

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাবেক উপ–পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

সোমবার (৭ জুলাই) দুপুরে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজবাড়ী জেলার আমজাদ হোসেন, লিয়াকত হোসেন, আক্কাস আলী ও আলম শেখ। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চারজন হলেন—লতিফ মোল্লা, ফরমান মোল্লা, হাফিজুর রহমান ও শহিদুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৭ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামের পাশে তাকবাংলা পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলা হয়। হামলার সময় ডাকাতরা ক্যাম্পে থাকা পুলিশের উপ–পরিদর্শক মিরাজুল ইসলামকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এসআই সোহরাব হোসেন পরদিন ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১২ সালের ৩০ মে মোট আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার সাক্ষ্য–প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিমা পারভীন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করার শাস্তি হিসেবে এই দৃষ্টান্তমূলক রায় হয়েছে।”

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, “এ রায় পুলিশের মনোবল আরও দৃঢ় করবে। আমরা সবসময় জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com