1. dailyainerkantho@gmail.com : admin :
ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা। - dailyainerkantho
২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| ভোর ৫:০৯|
শিরোনামঃ
ইবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে নোমান-ফাহিম কলমাকান্দায় মাদক সেবনের দায়ে যুবককে ১০ দিনের কারাদণ্ড, পাঠানো হলো জেলা কারাগারে রাজশাহী মহানগরীতে স্বর্ণের বার বলে প্রতারণার চেষ্টা, ৪১টি নকল বারসহ গ্রেপ্তার ২ ​মোহনপুরে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা 1a3xvgc0xuxh ঠাকুরগাঁওয়ে অর্থনৈতিক শুমারি ও বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মানিকগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টের তিনদিন ব্যাপী পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা মনোহরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 205 Time View

 

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কমলাপুর গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন জামায়াত নেতা বিল্লাল হোসেন।

এরই জেরে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন বিল্লাল হোসেন। সে সময় আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে। পরে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়। তবে বিষয়টি খুব গোপনীয়ভাবে মীমাংসা হলেও মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানাজানি হয়।

নাম প্রকাশ না করার শর্তে ওই পরিবারের এক সদস্য বলেন, ‘গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করে বিল্লাল হোসেন। তখন আমরা জানতে পেরে তাকে আটক করি।’

তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি বিল্লাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’

কালীগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com