1. dailyainerkantho@gmail.com : admin :
ঝিনাইদহ শহরে জামায়াতের নির্বাচনী গণমিছিল- dailyainerkantho
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৮:০৪|
শিরোনামঃ
এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর পরিবারে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা বিতরণ

ঝিনাইদহ শহরে জামায়াতের নির্বাচনী গণমিছিল-

মো খলিলুর রহমান
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬,
  • 206 Time View

 

ঝিনাইদহ শহরে জামায়াতের নির্বাচনী গণমিছিল-

নারায়ে তাকবির ধ্বনিতে জনসমুদ্রে পরিণত গোটা শহর জুড়ে আলহামদুলিল্লাহ।

মো: খলিলুর রহমান
হরিনাকুন্ডু সংবাদদাতা-

ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত আলোচনা সভা শেষে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রাচত্তর গিয়ে শেষ হয়।
গণমিছিলে ,
ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর

মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবু বকর,

এছাড়াও উপস্থিত ছিলেন,
জেলা নায়েবে আমির আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তারেক রেজাসহ জামায়াত ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুর থেকেই ঝিনাইদহ-২ আসনের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা ঝিনাইদহ শহরে এসে জড়ো হতে থাকেন। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণে গোটা শহর জনসমুদ্রে পরিণত হয়। এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে।
গণমিছিল চলাকালে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। স্লোগানে স্লোগানে শহরের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে। শান্তিপূর্ণভাবে আয়োজিত এ গণমিছিলকে ঘিরে পুরো শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com