1. dailyainerkantho@gmail.com : admin :
ঝুঁকিপূর্ণ বাস অপসারণ সহ ৫ দফা দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:৪৬|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ঝুঁকিপূর্ণ বাস অপসারণ সহ ৫ দফা দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন

মোঃ শাহিদুল ইসলাম সবুজ,জাককানইবি প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 198 Time View

মোঃ শাহিদুল ইসলাম সবুজ,জাককানইবি প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিটনেসবিহীন ও ঝুকিপূর্ণ বিআরটিসি বাস অপসারণ,নিরাপদ পরিবহন ব্যবস্থা,ঢাকা অভিমুখী বাস চালু সহ ৫ দফা দাবিতে আন্দোলন করেছে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার(২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকল বাস আটকে ১ম গেট সংলগ্ন সড়ক অবরোধ করে ফিটনেস বিহীন বিআরটিসি বাস অপসারণ সহ ৫ দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলোঃ

১. দ্রুত ফিটনেসবিহীন বাসগুলো অপসারণ এবং যথাযথ ফিটনেস সহ নতুন বাস সংযোজন।

২. সমস্যা সমাধানে শুধু আশ্বাস নয়, নির্দিষ্ট তারিখ দিতে হবে।

৩. পরিবহন মালিক সমিতির সাথে বসে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রুটের ভাড়া দ্রুত সময়ে সমন্বয় করতে হবে।

৪. রাজধানী অভিমুখী বাসের ব্যবস্থা করতে হবে।

৫. সকল বাসে ড্রাইভার ও হেল্পারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে।

পরবর্তীতে আন্দোলন স্থলে  উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান আগামী ২০ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধান এবং দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কাছে স্মারকলিপি জমা দেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহনে বর্তমানে ১৫ টি বাস যুক্ত আছে। যার মধ্যে ভাড়ায় চালিত বিআরটিসির  বাস ৬ টি এবং বাকীগুলো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস। বিআরটিসির বাসগুলোতে যাতায়াতের সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়া,চাকা ব্লাস্ট হয়ে যাওয়া,গ্লাস ভেঙে যাওয়া সহ শিক্ষার্থীরা নানা ধরণের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতিতে বিআরটিসির ফিটনেসবিহীন বাসগুলোকে অপসারণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কয়েক দফা জানানোর পরও কোনো ধরণের সমাধান না হওয়ায় ২৩ জুলাই আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com