1. dailyainerkantho@gmail.com : admin :
টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় - dailyainerkantho
৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ২:২০|
শিরোনামঃ
নির্ধারিত সময়ের মধ্যেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইনে পরিণত হবে – চিফ হুইপ বর্তমান সরকারের কার্যক্রমে গ্রাম পুলিশের সাহসী ভূমিকা রাখতে হবে: কমান্ডার এম এম লাল মিয়া মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মনোহরগঞ্জে ছড়িয়ে পড়ছে হাম, অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান তেতুলিয়া বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশি মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ ৩৫ বছরের অধিক সময় সাহসী সাংবাদিকতা এনটিভির স্টাফ রিপোর্টার, দৈনিক ইত্তেফাক, পঞ্চগড়ের সাজ্জাদ জটিল কিডনি রোগে আক্রান্ত; চিকিৎসার খরচ যোগাতে ঐক্যবদ্ধ হচ্ছেন দুই জেলার সাংবাদিকরা শ্রম আইনের সংশোধনী বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন দৃশ্যমান ও টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশের সামনে এখন যে পথ খোলা তেতুলিয়ায় পেট্রোল মুজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

মোঃ আরিফ হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬,
  • 176 Time View

 

টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

মো: আরিফ হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

পবিত্র রমজান, শবেকদর,জুমাতুল বিদা, ঈদ- উল-ফিতর ও জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম  বিশ্ববিদ্যালয় । আগামী ০৮ মার্চ, (রবিবার) হতে ১২ মার্চ,(বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ১৫ মার্চ, (রবিবার) হতে ২৬ মার্চ,(বৃহস্পতিবার) পর্যন্ত সকল ক্লাস,পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে।

বুধবার, (৪মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.মো.মিজানুর রহমান (ভারপ্রাপ্ত)   স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ০৮ মার্চ (রবিবার) হতে ১২ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ১৫ মার্চ (রবিবার) হতে ২৬ মার্চ( বৃহস্পতিবার) পর্যন্ত সকল ক্লাস,পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।

তবে এ সময় নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে। যে কোনো কর্মচারীকে সংশ্লিষ্ট বিভাগ/শাখা/অফিস/হলের জরুরি কাজের জন্য বন্ধের দিনেও নিয়োজিত রাখা যাবে।

উল্লেখ্য,২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস পালন ও ২৭ মার্চ (শুক্রবার) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য ভর্তি পরীক্ষার সকল কমিটির সদস্য ও সংশ্লিষ্ট পরীক্ষার দায়িত্ব পালনকারী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ২৬ মার্চ ও ২৭ মার্চ ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে ৮ মার্চের আগে দুই দিন ও ২৬ মার্চের পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং অফিসসমূহ যথারীতি বন্ধ থাকবে। সব মিলিয়ে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়।

আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

 

মো: আরিফ হোসেন
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৫৬০০৩৭৬৪৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho