1. dailyainerkantho@gmail.com : admin :
দৃশ্যমান ও টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশের সামনে এখন যে পথ খোলা - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৪:০৮|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

দৃশ্যমান ও টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশের সামনে এখন যে পথ খোলা

সাইফুল আলম সরকার
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 154 Time View

 

দৃশ্যমান ও টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশের সামনে এখন যে পথ খোলা

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   দেশের জ্বালানি নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং অর্থনীতিকে গতিশীল করতে “Renewables Vision / Energy Hub” বাস্তবায়নের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। এ প্রস্তাবনা দিয়েছে Komol NewDream Platform: SPE নামের একটি অর্থনৈতিক থিংকট্যাংক। আজ ২ এপ্রিল ২০২৬ইং বিকেলে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মাওলানা মোঃ আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রস্তাবনা দেয়া হয়।

প্রস্তাবে বলা হয়, বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের কার্যকর সমাধান হিসেবে নবায়নযোগ্য জ্বালানি এখন সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG), নেট জিরো নির্গমন লক্ষ্য এবং স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের পথে রয়েছে। এ প্রেক্ষাপটে Renewables Vision Model দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চিঠিতে উল্লেখ করা হয়, “Energy Hub” ঘোষণা করা হলে সরকারের জ্বালানি খাতে বিদ্যমান ব্যয় ও দায় অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে আগামী ১০ থেকে ৩০ বছরে এ খাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং স্বয়ংক্রিয়ভাবে অনেক কাঠামোগত সমস্যার সমাধান সম্ভব হবে।
এতে আরও বলা হয়, বর্তমানে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ঘাটতির কারণে পরিবেশ, পানি, মাটি ও নদীসহ বিভিন্ন খাতে সমস্যা তৈরি হচ্ছে। Renewables Vision বাস্তবায়নের মাধ্যমে এসব সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করা যেতে পারে।

প্রস্তাবে বিনিয়োগ বৃদ্ধি, স্মার্ট নীতি প্রণয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণ এবং জিডিপি প্রবৃদ্ধি বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি খাতের উন্নয়ন, নবায়নযোগ্য সার ব্যবহারের প্রসার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি বীমা, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং রপ্তানি বৃদ্ধি নিয়েও সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

Komol NewDream Platform: SPE-এর নির্বাহী পরিচালক আলী এইচ তোরাব বলেন, “Renewables Vision ও Energy Hub বাস্তবায়ন করা গেলে বাংলাদেশে টেকসই উন্নয়নের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর মাধ্যমে জ্বালানি খাতের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।”
তিনি আরও জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে এবং দীর্ঘমেয়াদে একটি টেকসই, সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও জ্বালানিভিত্তিক একটি সমন্বিত ও টেকসই সমাজ গঠনে Renewables Vision ও Energy Hub গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com