1. dailyainerkantho@gmail.com : admin :
টিকটক ভিডিও বানাতে তিস্তা সেতু থেকে লাফ,নিখোঁজ কলেজছাত্র। - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:২৪|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

টিকটক ভিডিও বানাতে তিস্তা সেতু থেকে লাফ,নিখোঁজ কলেজছাত্র।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 365 Time View

 

টিকটক ভিডিও বানাতে তিস্তা সেতু থেকে লাফ,নিখোঁজ কলেজছাত্র।

 

রংপুরের গংগাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতুতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে টিকটক ভিডিও বানানোর সময় নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন নিরব রায় উৎস (১৮) নামের এক কলেজছাত্র।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল ৫টার দিকে নিরবসহ ৭ বন্ধু মহিপুর তিস্তা সেতুতে ঘুরতে আসে। সাহসিকতা দেখানো ও টিকটক ভিডিও বানানোর উদ্দেশ্যে ৩ বন্ধু—সাকিল, নিরব রায় উৎস ও রুপম—নদীতে লাফ দেয়। এর মধ্যে সাকিল ও রুপম সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিরব পানির প্রবল স্রোতে তলিয়ে যায়।

বন্ধুরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে। খবর পেয়ে গংগাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে রাত ৯টা পর্যন্ত তল্লাশি চালায়। তবে নিরবকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ নিরব রায় উৎস নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের তপন রায়ের ছেলে। তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা হলো—আলামিন (১৮), মাহদী হাসান (১৯), সাকিল (১৮), শ্রী শিশির (১৮), কাইফ কিফায়াত এবং রুপম ইসলাম।

গংগাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। রংপুর ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিরবকে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।’

গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ‘এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড তরুণদের জন্য বিপজ্জনক। অভিভাবক ও তরুণদের আরও সতর্ক থাকা জরুরি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho