1. dailyainerkantho@gmail.com : admin :
ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল - dailyainerkantho
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৮:৩১|
শিরোনামঃ
রুহিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই বিএনপিতে বিভক্তির রাজনীতি, বিপ্লব ও সংহতি দিবসেও দুই বলয়ের পৃথক কর্মসূচি রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য মনোহরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভিতরে ধারালো ব্লেড দ্রূত তদন্ত দাবী

ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নুরে আলম শাহ
  • Update Time : শনিবার, নভেম্বর ৭, ২০২৬,
  • 16 Time View

 

ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থান একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এই দিনে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম বন্দিদশা থেকে মুক্ত হয়ে পরবর্তীতে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতৃত্বের আসনে আসেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ৭ নভেম্বরের সবচেয়ে বড় ঐতিহাসিক শিক্ষা হলো সিপাহি ও জনগণের স্বতঃস্ফূর্ত ঐক্য।
সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় জীবনে এর গুরুত্ব এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্য ও সংহতির ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান ত্বহা, গণিত বিভাগের সহকারী শিক্ষক মো. রেজওয়ানুর রহমান এবং ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মো. নুরে আলম শাহ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. আলতাফুর রহমান ও মো. দাইমুল ইসলাম, প্রভাষক শামীম,মো. নুর ইসলাম, সিনিয়র শিক্ষক মো. আক্তারুজ্জামান, সহকারী শিক্ষক কামরুন নাহার, রোকসানা ও কামরুল লাইলসহ শিক্ষক কর্মচারী ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি
০১৭১৯৪৭০০৭১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com