1. dailyainerkantho@gmail.com : admin :
ঠিকাদারি বাতিলকে স্বাগত জানিয়ে নিয়োগ ও চাকরি স্থায়ী করার দাবী আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের - dailyainerkantho
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ২:৫৩|
শিরোনামঃ
ছাত্র জমিয়তের পদক্ষেপে ডাকসু সংগ্রহশালায় স্থান পাচ্ছে শাপলা চত্বরের আন্দোলনের আইকনিক চিত্র মাধবপুরে অপটিক্যাল ফাইবার কেটে চুরির অভিযোগ, তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন আকিফ আব্দুল্লাহ: সাধারণ আলেম সমাজের অভিনন্দন ৪নং আসমা ইউনিয়নের উন্নয়ন ও অগ্রযাত্রায়, ছায়েদুর রহমান খোকন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় রাজশাহীর বাঘা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৩১৭ বোতল স্কাফ উদ্ধার 0x9197a3c5 ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ‘তালিম ও তারবিয়াত’ অনুষ্ঠিত রহস্যজনক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ধর্মপাশা গাছতলায় সংখ্যালঘুর বসত ঘরে আগুন ও মালামাল লুট সহ ৩ জন আহত ঠিকাদারি বাতিলকে স্বাগত জানিয়ে নিয়োগ ও চাকরি স্থায়ী করার দাবী আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের

ঠিকাদারি বাতিলকে স্বাগত জানিয়ে নিয়োগ ও চাকরি স্থায়ী করার দাবী আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬,
  • 14 Time View

 

ঠিকাদারি বাতিলকে স্বাগত জানিয়ে নিয়োগ ও চাকরি স্থায়ী করার দাবী আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ ‘আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫’-এর সাম্প্রতিক সংশোধনীতে বেসরকারি ঠিকাদারি প্রথা বাতিল করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে একই সাথে নীতিমালায় থাকা বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা ক্রয়ের ‘দ্বিতীয় বিকল্পটি’ সম্পূর্ণ বাতিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ ও পরবর্তীতে চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির জরুরি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এই অবস্থান ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন কেন্দ্রীয় সভাপতি মো: মাহবুবুর রহমান আনিস ও সাধারণ সম্পাদক মো: নুরুল হক নুর।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের সংশোধিত নীতিমালায় বেসরকারি ঠিকাদারি প্রক্রিয়া বাতিল করায় সরকারি প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরাসরি সেবা কর্মী নিয়োগের পথ সুগম হয়েছে, যা এক ঐতিহাসিক পদক্ষেপ। এই মানবিক সিদ্ধান্তের জন্য পরিষদের পক্ষ থেকে সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

তবে নীতিমালায় উল্লিখিত সরকারের দ্বিতীয় অপশনটির (বিশেষায়িত সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা ক্রয়) তীব্র বিরোধিতা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। তাদের মতে, এই ধারা বহাল থাকলে ঘুরিয়ে-ফিরিয়ে আবারও মধ্যস্বত্বভোগী বা ঠিকাদারি ব্যবস্থারই পুনরাবৃত্তি ঘটবে।বিবৃতিতে দাবি করা হয়, এই ব্যবস্থার কারণে মধ্যস্বত্বভোগীদের ৫ শতাংশ কমিশন দিতে গিয়ে সরকারের প্রতি বছর প্রায় ৬৬০ কোটি টাকার রাজস্ব অপচয় হবে। জনগণের রাজস্বের এই অপচয় রোধে দ্বিতীয় অপশনটি অবিলম্বে সংশোধন করে শতভাগ সরাসরি নিয়োগের দাবি জানান নেতৃবৃন্দ।

জরুরি সভায় সভাপতির বক্তব্যে মো: মাহবুবুর রহমান আনিস বলেন, “বেসরকারি ঠিকাদারি প্রথা বাতিলের মাধ্যমে শোষণের পথ বন্ধ হলেও বিশেষায়িত ঠিকাদারি প্রতিষ্ঠানের ছদ্মবেশে যেন নতুন কোনো শোষণ মাথাচাড়া দিতে না পারে, সেদিকে নজর দিতে হবে। ঠিকাদারদের কমিশন বাবদ বাৎসরিক প্রায় ৬৬০ কোটি টাকার অপচয় অবিলম্বে বন্ধ করা জরুরি।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো: নুরুল হক নুর বলেন, “ঠিকাদারদের বাদ দেওয়া আমাদের প্রাথমিক বিজয় হলেও পূর্ণাঙ্গ মুক্তি এখনো বাকি। আমরা কোনো তৃতীয় পক্ষের অধীনে কাজ করতে চাই না। একটি কেন্দ্রীয় ‘সরকারি ডেটাবেজ’ তৈরি করে তার অধীনে কর্মচারীদের সরাসরি পরিচালিত করলে সরকারের বিপুল অর্থ সাশ্রয় হবে এবং কর্মীরাও তাদের প্রাপ্য মর্যাদা পাবেন।”

এসময় আউটসোর্সিং কর্মচারীদের আত্তীকরণ ও নিয়মিতকরণের লক্ষ্যে মন্ত্রিসভায় অবিলম্বে একটি ‘বিশেষ বিধিমালা’ পাস করার জোর দাবি জানিয়েছে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। এই বিধিমালার আওতায় সকল আউটসোর্সিং কর্মচারীকে সরাসরি সরকারি ডেটাবেজে অন্তর্ভুক্ত করে চাকরি স্থায়ী করার ঐতিহাসিক ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com