1. dailyainerkantho@gmail.com : admin :
ডাকসু নির্বাচনের জরিপ: জনপ্রিয়তার শীর্ষে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ২:৫০|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ডাকসু নির্বাচনের জরিপ: জনপ্রিয়তার শীর্ষে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 106 Time View

 

ডাকসু নির্বাচনের জরিপ: জনপ্রিয়তার শীর্ষে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আর মাত্র দু’দিন বাকি। এরই মধ্যে ছাত্রসংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জমে উঠেছে ভোটের মাঠ। এমন সময় এক জরিপে ভিপি পদে ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খানকে এগিয়ে থাকতে দেখা গেছে।

‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘বেসরকারি’র যৌথভাবে পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট ২৪০ জন শিক্ষার্থী। জরিপ অনুযায়ী, ৪৬ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন আবিদুল ইসলাম খান, যা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি।

দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর প্রার্থী আব্দুল কাদের, যিনি পেয়েছেন ১৮ শতাংশ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা উমামা ফাতেমা পেয়েছেন ১২ শতাংশ ভোট নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ অবস্থানে আছেন ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী মোঃ আবু সাদিক, যার প্রাপ্ত ভোট ৯ শতাংশ।

এদিকে, ডাকসু নির্বাচন ঘিরে এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। ভোট গ্রহণ হবে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। এর আগে, আজ (রোববার) রাত ১০টায় শেষ হচ্ছে প্রচার–প্রচারণার সময়। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন নানান প্রতিশ্রুতি ও কর্মসূচি নিয়ে।

আজ ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে উপস্থিতি কিছুটা কম থাকলেও হল-ভিত্তিক প্রচারণা ছিল চোখে পড়ার মতো। হাজী মুহম্মদ মহসিন হলে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নিজে প্রচারণায় অংশ নেন। সেখানে তিনি জানান, নির্বাচিত হলে তিনি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি নারী হেনস্তা প্রতিরোধে একটি বিশেষ সেল গঠন করবেন।

এদিকে, নির্বাচনের সুষ্ঠুতা এবং সম্ভাব্য ষড়যন্ত্র নিয়েও কিছু প্রার্থীর মধ্যে উদ্বেগ রয়েছে। বিশেষ করে নারী ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন।

জরিপে এগিয়ে থাকলেও ফলাফল কেমন হবে, তা নির্ভর করছে চূড়ান্ত ভোটে শিক্ষার্থীদের রায়েই। তবে এখন পর্যন্ত জনপ্রিয়তার দিক থেকে আবিদুল ইসলাম খান বেশ সুবিধাজনক অবস্থানেই রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com