1. dailyainerkantho@gmail.com : admin :
ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই, মূলহোতা জাকির রিমান্ডে - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ১:০৯|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই, মূলহোতা জাকির রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 267 Time View

 গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মূলহোতা জাকির হোসেনের (৪৫) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৮ জুলাই) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার এসআই জাহাঙ্গীর আলম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ জুন দুপুরে ওয়ারীর নবাবপুর থেকে স্কুটিতে নগদ ৩০ লাখ টাকা নিয়ে মতিঝিল সিটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন খলিল মিয়া ও ইব্রাহীম হোসেন রিফাত। বেলা পৌনে ১টার দিকে তারা মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে ছয়-সাতজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডিবি লেখা একটি মাইক্রোবাসে তাদের জোর করে তুলে নেয়। পরে খলিল ও রিফাতকে মারধর ও অস্ত্রের মুখে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। টাকা ছিনিয়ে নেয়ার পর তাদের হাত-পা বেঁধে যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকার একটি ময়লার ডাস্টবিনে ফেলে দেয়া হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমেস্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুল ইসলাম মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com