1. dailyainerkantho@gmail.com : admin :
ঢাকায় একক ব্যবস্থায় চলবে সব বাস: প্রেস উইং। - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৭:০৮|

ঢাকায় একক ব্যবস্থায় চলবে সব বাস: প্রেস উইং।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ২৭, ২০২৫,
  • 329 Time View

 

ঢাকায় একক ব্যবস্থায় চলবে সব বাস: প্রেস উইং।

ঢাকায় চলাচলকারী সব বাস এখন থেকে একক ব্যবস্থায় পরিচালিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ঢাকার বাস পরিবহন খাত নিয়ন্ত্রণহীনভাবে চলছে। ফলে প্রতিদিন যাত্রীরা জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা কোনোভাবে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়ায়।

প্রেস উইং আরও জানায়, ঢাকার যানজটের অন্যতম প্রধান কারণ হলো অকার্যকর রুটে বাস চলাচল। এতে প্রতিবছর প্রায় ৩৭ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে। পরিবহন কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে বাস পরিচালনা করতে হবে। এর ফলে রুট শৃঙ্খলা নিশ্চিত হবে এবং ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট, ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা কমবে।

এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহন হবে আরও কার্যকর বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com