
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল নেতাকর্মীদের সম্পৃক্ত করতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের উদাইশ গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে (১১অক্টবর) অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত কর্নেল অবঃ আনোয়ারুল আজিমের সুযোগ্য কন্যা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সামিরা আজিম দোলা।
সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব পাটোয়ারী এবং সঞ্চালনায় ছিলেন, বিএনপি নেতা হুমায়ুন কবির।
সামিরা আজিম দোলা বলেন,
আমাদের ঘরে ঘরে যেতে হবে, মা-বোনদের পাশে দাঁড়াতে হবে, তরুণদের জাগাতে হবে।
আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না।
চলুন,আমরা সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করি —এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের সংগ্রাম।
সভায় বক্তারা বলেন,
বাংলাদেশের জনগণের মুক্তির একমাত্র পথ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বৈঠকে বক্তারা বর্তমান সরকারের দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং গনতন্ত্রহীন পরিস্থিতি তুলে ধরে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন,
আপনারা আমার বাবার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ, আমিও আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি আমার বাবার আদর্শ নিয়ে রাজনীতি করতে চাই। আমার বাবার সাথে যারা মুনাফেকি করেছে, আপনারা তাদেরকে বয়কট করুন। আজকের উপস্থিতি প্রমাণ করে এখানে আমার বাবা আজিমের নেতা-কর্মীদের ঘাটি, বিএনপির ঘাটি। আমি এখানে রাজনীতি করতে আসিনি, আমি এসেছি রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা জানাতে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, বাইশগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, ইব্রাহিম খলিল বাবুল, আব্দুল জলিল, মাসুদুল আলম, মোঃ হোসেন, আব্দুল আজিজ, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বৈঠক শেষে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ জোরদারের আহ্বান জানান বক্তারা।