1. dailyainerkantho@gmail.com : admin :
তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:০৬|
শিরোনামঃ
ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন

খাদেমুল ইসলাম
  • Update Time : বুধবার, আগস্ট ৫, ২০২৬,
  • 10 Time View

 

তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন

খাদেমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে তেতুলিয়া কৃষি অফিসে সামনে এসব বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন করা হয়।তেতুলিয়ায়

উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ। সরকারি কর্মকর্তা, কর্মচারী ,স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা এই কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার, জৈব সার, বালাইনাশক ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়েছে।

একই সাথে তেতুলিয়া উপজেলায় সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তেঁতুলিয়া উপজেলার ৭৩টি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ২ শত গাছের চারা বৃক্ষ রোপন উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ টি করে বিভিন্ন জাতের গাছের চারা, ৯০ কেজি করে জৈব সার এবং চারা সুরক্ষার জন্য বাঁশের খুঁটি প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে বুধবার সকালে তেতুলিয়া বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার, বাঁশের খুঁটিসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে বলে তেতুলিয়া কৃষি অফিসার শাবরিনা আফরিন এসব তথ্য জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com