1. dailyainerkantho@gmail.com : admin :
তেতুলিয়া শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদুল ফিতরের হাট বাজার, ‎ - dailyainerkantho
৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ২:২০|
শিরোনামঃ
নির্ধারিত সময়ের মধ্যেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইনে পরিণত হবে – চিফ হুইপ বর্তমান সরকারের কার্যক্রমে গ্রাম পুলিশের সাহসী ভূমিকা রাখতে হবে: কমান্ডার এম এম লাল মিয়া মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মনোহরগঞ্জে ছড়িয়ে পড়ছে হাম, অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান তেতুলিয়া বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশি মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ ৩৫ বছরের অধিক সময় সাহসী সাংবাদিকতা এনটিভির স্টাফ রিপোর্টার, দৈনিক ইত্তেফাক, পঞ্চগড়ের সাজ্জাদ জটিল কিডনি রোগে আক্রান্ত; চিকিৎসার খরচ যোগাতে ঐক্যবদ্ধ হচ্ছেন দুই জেলার সাংবাদিকরা শ্রম আইনের সংশোধনী বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন দৃশ্যমান ও টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশের সামনে এখন যে পথ খোলা তেতুলিয়ায় পেট্রোল মুজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

তেতুলিয়া শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদুল ফিতরের হাট বাজার, ‎

খাদেমুল ইসলাম
  • Update Time : সোমবার, মার্চ ১৬, ২০২৬,
  • 62 Time View

 

তেতুলিয়া শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদুল ফিতরের হাট বাজার।

‎মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি, পবিত্র রমজানে ঈদুল ফিতরকে সামনে রেখে পঞ্চগড় তেতুলিয়া বিভিন্ন মার্কেট ও দোকানে ক্রেতাদের ভীড় বাড়তে শুরু করেছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, পুরুষদের তুলনায় নারী শিশুদের পোশাকের দোকানগুলোতে ভিড় অনেক বেশি। বিশেষ করে শাড়ি, থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা ও বিভিন্ন ফ্যাশনেবল পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে। পাশাপাশি জুতা ও প্রসাধনী দোকানগুলোতেও ক্রেতা সমাগম দেখা গেছে।
তেতুলিয়া চোরাস্তা বাজারে মেরাজুল সুপার মার্কেটে রয়েছে। আরব এন্ড আকাশ সুজ, রুবাইদা ফ্যাশন,
ইসলাম গার্মেন্টস,,
মেসার্স নিতু ফ্যাশন,এন্ড বেবি গ্যালারি, m,n fashion পপুলার সু ষ্টোর, সুমন সু স্টোর, সম্রাট সুজ,আজাদ গার্মেন্টস, রতন গার্মেন্টস, ঢাকা টেইলার্স এন্ড বস্ত্র বিতান মেসার্স আবিদ ক্লথ স্টোর, ভাই ভাই ক্লথ স্টোর এন্ড গার্মেন্টস ।

‎ সোমবার ১৬ মার্চ তেতুলিয়া চৌরাস্তা বাজারে
‎ব্যবসায়ীরা বলছেন, ঈদের কেনাকাটায় নারীদের আগ্রহ বরাবরই বেশি থাকে। পরিবারের সবার পোশাক কেনার দায়িত্ব এখন অনেক সময় নারীরাই নিয়ে থাকেন। ফলে মার্কেটগুলোতে নারীদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা যায়। এছাড়া নতুন নতুন ডিজাইন ও ফ্যাশনের পোশাক দেখতে এবং পছন্দের পোশাক বেছে নিতে নারীরা দোকানে বেশি সময় ব্যয় করেন।

তেতুলিয়া বিভিন্ন হাটবাজারে ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভীড়। তবে এই চিত্র পুরুষের পোশাকের দোকানগুলোর তুলনায় শিশুর নারীদের পোশাকের দোকানগুলোতে বেশি দেখা গেছে। নারী ক্রেতারা শাড়ি, থ্রি-পিসসহ নানা রকমের পোশাক কিনতে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন। অনেক জায়গায় ট্রায়াল রুমের সামনেও লম্বা লাইন দেখা গেছে। সন্ধ্যার পর থেকে নারীদের পোশাকের দোকানগুলোতে ভিড় বাড়ে বলে জানান ব্যবসায়ীরা।
‎তেতুলিয়া বাজারে কয়েকজন নারী ক্রেতার সঙ্গে কথা হয় প্রতিবেদকের,
‎তারা বলেন, ঈদে নতুন পোশাক পরার আনন্দই আলাদা। নতুন পোশাক পরে ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যাওয়া হয়। তাই একটু সময় নিয়ে পছন্দমতো পোশাক কিনতে মার্কেটে আসতে হয়েছে। অন্যবারের তুললায় দাম কিছুটা বেশি। তবে ভীড়ের কারণে অনেক সময় কেনাকাটায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখন পর্যন্ত বেশকিছু দোকান ঘুরে মাত্র একটা জামা কিনলাম। আরো কয়েকটা দোকান ঘুরে পছন্দের পোশাক কিনতে হবে। ঈদের এখনো কয়েকদিন বাকি আছে। পোশাকের পাশাপাশি, কসমেটিকস কিনতে হবে। সেটি এখনো কেনা হয়নি। পোশাক কেনা শেষ হলে ই ম্যাচিং করে কসমেটিকস ও জুতা কেনা শুরু করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho