1. dailyainerkantho@gmail.com : admin :
দখলাজ, চাঁদাবাজ, বালুঘাট দখল, জমি দখল, এগুলোর দায়ভার আমরা ঘাড়ে নেব না- শামা ওবায়েদ। - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:১৯|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

দখলাজ, চাঁদাবাজ, বালুঘাট দখল, জমি দখল, এগুলোর দায়ভার আমরা ঘাড়ে নেব না- শামা ওবায়েদ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১২, ২০২৫,
  • 80 Time View

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আপনারা জনগণের পাশে থাকুন, জনগণের সেবায় থাকুন। এই যে দখলবাজি, জমি দখল, এই দখল-সেই দখল, বালুঘাট দখল এগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলো যদি করেন, দলের বদনাম হবে। সেই বদনাম আমি আমার ঘাড়ে নেব না, দলও দলের ঘাড়ে নেবে না। এটা আমার পরিষ্কার কথা।’

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার বিএনপি কর্মী সমীর সাহার মায়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, ‘অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রশ্রয় দেন না, তারেক রহমানও প্রশ্রয় দেন না, বিএনপিও প্রশ্রয় দেয় না। সুতরাং, যে অন্যায় করবে, সে নিজ দায়িত্বে করবে। প্রশাসনকে আমি বলে দিয়েছি, সালথা ও নগরকান্দা উপজেলার প্রশাসনকে অনুরোধ করেছি যে আমরা এখন বিএনপি সরকারে নেই। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। যদি বিএনপির কোনো নেতা-কর্মী অনৈতিক কাজে জড়িত হয়, সে যদি আমার কাছের লোকও হয়, বিএনপির কাছের লোকও হয়, তাকে আইনের আওতায় আনবেন। এটা আমার পরিষ্কার কথা।’

এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক তৈয়বুর রহমান মাসুদসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho