1. dailyainerkantho@gmail.com : admin :
দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ - dailyainerkantho
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ২:৩০|
শিরোনামঃ
শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

খাদেমুল ইসলাম
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬,
  • 67 Time View

 

দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলা শহরে বিএনপির অধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপাসহ উভয়পক্ষের প্রায় ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকরা রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে জেলা শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে একটি বের করে। মিছিলটি এমআর কলেজ মোড়ে আসলে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়া ও সংঘর্ষ শুরু। লাঠি হাতে মহাসড়কে অবস্থান নেয় দুই গ্রুপের সদস্যরা। এসময় সংঘর্ষে দুইপক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ৷ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে৷

জানা যায়, রবিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের সামনেই বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে বাকবিতন্ডা ও হট্টগোল শুরু হয় দুই গ্রুপের মধ্যে। তারই রেশ ধরে রাতে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। পরে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলে রাত ১২টা পর্যন্ত। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষ অবস্থান থেকে ফিরে যায়। সংঘর্ষ চলাকালে প্রায় দুই ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা রেজওয়ানুল্লাহ বলেন, যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছেন কয়েকজন। তাদের মধ্যে ৪ জনকে রেফার করা হয়েছে। আমরা জেনেছি তারা রাজনৈতিক মারামারিতে আহত হয়েছেন।
এবিষয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com