1. dailyainerkantho@gmail.com : admin :
দুদকের মামলায় কবিরহাটের সাবেক মেয়রের স্ত্রী কারাগারে - dailyainerkantho
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ১২:৪৭|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে আদিবাসী উৎসব অনুষ্ঠিত তিন দিন ব্যাপী বারভিডা কার এক্সপো ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: অনুষ্ঠিত হলো ACROSS-BD স্টেকহোল্ডার সভা রাণীশংকৈলে ৭ নভেম্বর পালনে প্রশাসনের প্রস্তুতি, সভায় নেওয়া হলো নানা কর্মসূচি গার্মেন্ট শিল্পের অস্থিরতা নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৪ দফা দাবি রাজশাহীতে চলছে বিভাগীয় বইমেলা ইবির ২৬৮ ডে লেবার ও থোক কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তেঁতুলিয়ায় জমি অবৈধ জবরদখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন

দুদকের মামলায় কবিরহাটের সাবেক মেয়রের স্ত্রী কারাগারে

এইচ এম আয়াত উল্লাহ, নোয়াখালী
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 187 Time View

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কবিরহাট পৌরসভার সাবেক মেয়র জহিরুল হক রায়হানের স্ত্রী সামিয়া শারমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৩ জুলাই) তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলাটি দায়ের করেছেন দুদকের নোয়াখালী জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী। অভিযোগটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় গৃহীত হয়েছে।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, জহিরুল হক রায়হান ২০১১ সালে প্রথমবার কবিরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং পরবর্তী দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মেয়রের দায়িত্বে ছিলেন।

মেয়র থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, জহিরুল হক রায়হান ও তার স্ত্রী সামিয়া শারমিনের নামে বৈধ কোনো আয় বা ব্যবসার উৎস পাওয়া যায়নি। অথচ নোয়াখালী সদর উপজেলার পশ্চিম আলীপুর মৌজায় তাদের নামে জমিসহ চারতলা একটি ভবনের অস্তিত্ব পাওয়া যায়, যার নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৪ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা।

দুদকের দাবি, স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজশে উক্ত সম্পত্তি অবৈধভাবে অর্জন ও ভোগ করছেন।

বর্তমানে সামিয়া শারমিন নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন। অপর অভিযুক্ত সাবেক মেয়র জহিরুল হক রায়হানের বিরুদ্ধে অনুসন্ধান ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com