1. dailyainerkantho@gmail.com : admin :
দেশের বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়া দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ: বাংলাদেশ গণমুক্তি পার্টি - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১০:৫৮|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

দেশের বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়া দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ: বাংলাদেশ গণমুক্তি পার্টি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫,
  • 181 Time View

অদ্য ১৪ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য এক যৌথবিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়ার চুক্তি করছে এই অন্তর্বর্তী সরকার। এ ধরনের চুক্তি দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক নিরাপত্তা এবং স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। দেশের অন্যতম রাজস্ব আহরণকারী ও কৌশলগত গুরুত্বসম্পন্ন স্থাপনা বিদেশী করপোরেট শক্তির হাতে তুলে দেওয়ার অর্থ হলো—দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং বন্দর ব্যবস্থাপনার ওপর নিজেদের নিয়ন্ত্রণ হারানো। এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে সরকার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে এবং বহুজাতিক স্বার্থের গোলামিতে নিযুক্ত হয়েছে।বাংলাদেশের জনগণ কখনোই এ ধরনের আত্মবিক্রয়মূলক সিদ্ধান্ত মেনে নেবে না। জনগণের সম্পদ জনগণের মালিকানায় থাকতে হবে—এটাই গণতান্ত্রিক চেতনার মূল কথা। এই ধরনের চুক্তি দেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস চলবে না।বাংলাদেশ গণমুক্তি পার্টি অন্তর্বর্তী সরকারের এই চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানায় এবং দেশের সকল দেশপ্রেমিক শক্তিকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho