1. dailyainerkantho@gmail.com : admin :
দৈনিক যুগান্তর সম্পাদক কে ৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে বিএনপির পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:২৮|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

দৈনিক যুগান্তর সম্পাদক কে ৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে বিএনপির পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 230 Time View

পুরান ঢাকার মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তর-এর সম্পাদক কে পাঁচ দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এটি দুঃখজনক যে যুগান্তর পত্রিকা যাচাই বাছাই ছাড়াই সরাসরি বিএনপিকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করেছে।

তিনি বলেন, পুলিশ ও প্রশাসনের প্রাথমিক তদন্তেই জানা গেছে, এটি মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ঘটেছে। তবু প্রতিবেদনে বিএনপির চাঁদাবাজির কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

আমরা এই ধরনের অপসাংবাদিকতা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্টের নিন্দা জানিয়েছি। পাশাপাশি সম্পাদককে নোটিশ দিয়েছি, আগামী পাঁচ দিনের মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব। একই জায়গায়, একই কলামে এবং একইভাবে ক্ষমা চাইতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com