1. dailyainerkantho@gmail.com : admin :
ধর্মপাশায় জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:২৭|
শিরোনামঃ
পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

ধর্মপাশায় জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাইফ উল্ল্যাহ
  • Update Time : শুক্রবার, আগস্ট ২১, ২০২৬,
  • 48 Time View

 

ধর্মপাশায় জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪নং জয়শ্রী ইউনিয়ন শাখার দ্বী বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জয়শ্রী উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্টিত হয়। ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহবায়ক তরিকুল ইসলাম শান্তু ও সদস্য সচিব আবুল কালাম আজাদ এর সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষিয়ান নেতা আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মো: লিয়াকত আলী, ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক , ২য় যুগ্ন আহবায়ক এস এম রহমত, যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো বিএসএস, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজাহারুল হক, সদস্য ও জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মজিবুর রহমান মজুমদার, উপজেলা বিএনপির সদস্য নেহাল উদ্দিন, মামুন ওর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস, সালাউদ্দিন মাহতাব, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ন আহবায়ক, সাইফুল ইসলাম কাঞ্চন, মির্জা শাহ আলম, ছাত্রদলের আহবায়ক ওবায়দুল মজুমদার, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, জয়শ্রী ইউনিয়ন থেকে ওয়ার্ড কমিটির কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচন অনুষ্টিত হবে। এতে সভাপতি ৫ জন, সহসভাপতি ৩ জন, সাধারণ সম্পাদক ৪জন , সহ সাধারণ সম্পাদক ২ জন , সাংগঠনিক সম্পাদক ৩জন সহ মোট ১৭ জন প্রার্থী নির্বাচনী প্রতিদন্ডীতা করছেন। ভোট গ্রহণের শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের পর ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ও নির্বাচন প্রস্তুত কমিটি ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি জাহাঙ্গীর হোসাইন রানা ও সাধারণ সম্পাদক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ আরও ৩ পদের প্রার্থীর বিজয়ী নাম ঘোষণা করেন।##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ২১/০৮/২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com