1. dailyainerkantho@gmail.com : admin :
ধর্মপাশায় জামায়াতে ইসলামীর জনসভা - dailyainerkantho
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৮:০৫|
শিরোনামঃ
এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর পরিবারে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা বিতরণ

ধর্মপাশায় জামায়াতে ইসলামীর জনসভা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬,
  • 184 Time View

 

ধর্মপাশায় জামায়াতে ইসলামীর জনসভা

স্টাফ রিপোর্টার::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর,জামালগঞ্জ ও তাহিরপুর) নির্বাচনী আসনে ১১দলীয় জোটের মনোনীত ও জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী জনসভা করেছেন।

রোববার বেলা ২টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা
উপজেলা সদরের বিজয় ২৪ চত্বরে এ সভার আয়োজন করেন জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা শাখা।

ধর্মপাশা উপজেলা শাখার সাবেক আমীর আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী মুখলেসুর রহমান আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য মো.শাহিনুর রহমান,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারী
এমদাদুল হক সাঈদ, মোহনগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোফাজ্জল হোসেন সবুজ, বাংলাদেশ খেলাফত মজলিস ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক ইমনদোজ্জা চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা কমিটির সাবেক সভাপতি মনিরুজ্জামান পিয়াস প্রমুখ।

সভায় প্রধান অতিথি উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করা হবে। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও নৈতিক অবক্ষয় থেকে জাতিকে মুক্ত করতে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।##

০৮-০২-২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com