1. dailyainerkantho@gmail.com : admin :
ধর্মপাশায় বাদশাগঞ্জে ইজারাদারদের বিরুদ্ধে প্রতিবাদ সভা - dailyainerkantho
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ৬:৪১|
শিরোনামঃ
0x9bdf4455 ধর্মপাশায় বাদশাগঞ্জে ইজারাদারদের বিরুদ্ধে প্রতিবাদ সভা হিলি এলএসডি গোডাউন থেকে সরকারি ধান বিক্রির অভিযোগ উঠেছে গুডাম কর্মকর্তার বিরুদ্ধে,  তদন্ত ছাড়াই জব্দকৃত ধান ছেড়ে দেওয়ার অভিযোগ ৪৯তম বিসিএস থেকে বাদ পড়ে সরকারকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন মো. ইমরুল হাসান ইমন নামে এক প্রার্থী। ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে হরিপুরে গোসল করতে নেমেছিল রকি, ফিরল নিথর দেহ তেঁতুলিয়ায় ওলামা দলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সভাপতি সোহবার আলী সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন সেশনজটের বলির পাঠা ইবি শিক্ষার্থী মামুন, আটকে গেল ‘ইউজিসি বৃত্তি’ বে-আইনীভাবে বৈধ মালিকানাধীন বসতবাড়ী হইতে উচ্ছেদ এর অপ-চেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ ইবিতে গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

ধর্মপাশায় বাদশাগঞ্জে ইজারাদারদের বিরুদ্ধে প্রতিবাদ সভা

সাইফ উল্ল্যাহ
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২, ২০২৬,
  • 6 Time View

 

ধর্মপাশায় বাদশাগঞ্জে ইজারাদারদের বিরুদ্ধে প্রতিবাদ সভা

সাইফ উল্লাহ, ধর্মপাশা প্রতিনিধি::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের জালধরা বিলে ইজারাদারদের স্বেচ্ছাচারিতা, সীমানা বহির্ভূত সীমানা নির্ধারণ এবং স্থানীয়দের জলমহাল ব্যবহারে বাধার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকালে উপজেলার বাদশাগঞ্জ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। জানাযায়, সীমানা অতিক্রম ও অবৈধ দখল, ক্ষুব্ধ স্থানীয়দের অভিযোগ, ইজারাদাররা নির্ধারিত ইজারা সীমানা পেরিয়ে আশেপাশের খাসজমি ও স্থানীয়দের ব্যক্তিমালিকানাধীন এবং সাধারণ ব্যবহারের জলাশয়ে প্রভাব খাঁটিয়ে জাল বসাচ্ছেন।
​জীবিকা ও সাধারণ ব্যবহারে বাধা: সাধারণ গ্রামবাসী এবং স্থানীয়দের গৃহস্থালি কাজ, গবাদিপশুর ব্যবহার ও মাছ ধরায় বাধা সৃষ্টি করা হচ্ছে। ইজারাদারদের ক্ষমতার অপব্যবহার ও হয়রানির প্রতিবাদে গ্রামের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং ইজারাদারদের বিরুদ্ধে স্লোগান দেন। অবিলম্বে ইজারা সীমানা পুনঃনির্ধারণ, খাস জলাশয় মুক্ত করা এবং ইজারাদারদের অন্যায় হস্তক্ষেপ বন্ধে স্থানীয় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানান। মিথ্যা মামলার প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বক্তব্য রাখেন সেরবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহম্মদ আলী, সদস্য নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, মাটিকাটা ওয়ার্ড বিএনপির সহসভাপতি রফিক মিয়া, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির,
ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মদ আলী সহ সেলবরষ ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ২/১০/২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com