1. dailyainerkantho@gmail.com : admin :
ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল - dailyainerkantho
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১০:২২|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল

সাইফ উল্ল্যাহ
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
  • 242 Time View

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার অন্তগত ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে নির্বাচনী পথ সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার জয়শ্রী বাজারে পথ সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহবায়ক তরিকুল ইসলাম শান্তু। উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহ কামাল এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী (২২৪, সুনামগঞ্জ-১ আসন ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার নির্বাচনী এলাকার প্রার্থী হাওর বন্ধু, জননেতা কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালিব খান, জেলা বিএনপির সদস্য আবুল কালাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক, ২য় যুগ্ন আহবায়ক এস এম রহমত, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক উজ্জ্বল মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর রহমান মজুমদার, সদস্য সচিব সারোয়ার হোসেন, জয়শ্রী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, জনগণ আমার অভিবাক, তাই সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। সকলের কাছে ধানের শীষে ভোট চাই, আবার দেখা হবে বিজয়ে, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com