1. dailyainerkantho@gmail.com : admin :
নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা ও পুরস্কার বিতরণ - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:১৯|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা ও পুরস্কার বিতরণ

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 202 Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থানঃ আমাদের প্রত্যাশা ও সীমাবদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “যত বড় ত্যাগ, তত বড় অর্জন সম্ভব। ৭১, ৯০ কিংবা ২০২৪—কোনো আন্দোলনই ত্যাগ ছাড়া সফল হয়নি। জুলাই একতা, প্রেরণা ও সাহসের প্রতীক।” তিনি পাঠ্যপুস্তকে ‘জুলাই ২০২৪’-এর ইতিহাস অন্তর্ভুক্তির আহ্বান জানান এবং বলেন, “যেই সরকারই আসুক, ৫ আগস্টের চেতনা থেকে বিচ্যুত হলে তাদেরও একই পরিণতি হবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আসির ইনতিশারুল হকের পিতা আ. হ. ম. এনামুল হক লিটন এবং শহীদ হৃদয় ইসলামের মাতা মাজেদা খাতুন। এনামুল হক বলেন, “আমার সন্তানের আত্মত্যাগ দেশের পরিবর্তনের পথ উন্মোচন করেছে।” হৃদয়ের মা বিচার না পাওয়ার বেদনায় কান্নায় ভেঙে পড়েন।

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহবুবুর রহমান লিটন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা ভুলে যাওয়া জাতি, সবকিছু সহজেই ভুলে যাই। তবে জুলাই ২৪ কখনো ভুলে গেলে চলবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমই আমাদের কখনো জুলাইকে ভুলতে দিবে না। আমি অনেক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংরক্ষণ করে রেখেছি।’ পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো এতো বৈচিত্রময় ফ্যাসিস্ট আর আছে বলে আমার জানা নাই উল্লেখ করে প্রধান আলোচক বলেন, ‘এদেশের কর্তৃত্ব নেওয়ার জন্য পার্শবর্তী দেশের সহযোগিতা নেওয়া হয়েছে। অনেক কষ্টের বিনিময়ে আজকের এই অর্জন। সকলকে ঐক্যবদ্ধ থেকে এই অর্জনকে দেশের স্বার্থে কাজে লাগাতে হবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য-সচিব ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ। সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন। আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের প্রফেসর ড. তারানা নুপুর ও আহত শিক্ষার্থী নীরব কুমার দাস।

আলোচনার শুরুতে এক মিনিট নীরবতা পালন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগীত বিভাগের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে ‘বৈষম্যের বিরুদ্ধে জুলাই চব্বিশ’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় বিজয় র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর মিলাদ মাহফিল এবং সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho