1. dailyainerkantho@gmail.com : admin :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মদিনার বিষাদ’ মঞ্চায়ন - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৪৭|
শিরোনামঃ
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মদিনার বিষাদ’ মঞ্চায়ন

রুবেল ইসলাম
  • Update Time : সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 176 Time View

 

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মদিনার বিষাদ’ মঞ্চায়ন

রুবেল ইসলাম , জাককানইবি প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জিয়া হায়দার ল্যাবে মঞ্চায়ন হয়  “মদিনার বিষাদ”।

রবিবার ও সোমবার (২৬ ও ২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এই নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মীর মশাররফ হোসেন রচিত “বিষাদ সিন্ধু” অবলম্বনে নির্মিত এই নাটকের সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন ড. সৈয়দ মামুন রেজা।

ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হযরত ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা।

নাটকের গল্পে দেখা যায়, ইমাম হাসানের স্ত্রী জায়েদা অর্থের লোভে ও মায়মুনার প্ররোচনায় পরপর তিন বার নিজ স্বামীকে বিষ খাওয়ান। টানা চল্লিশ দিন বিষের যন্ত্রণায়  নিদারুণ কষ্ট ভোগ করে ইমাম হাসান শাহাদাত বরণ করেন। মৃত্যুর পূর্বেই জায়েদাকে ক্ষমা করে দেন এবং জায়েদা তাঁকে বিষ পান করিয়েছেন তা কারো কাছে বলেন না। এদিকে ইমাম হাসানের শত্রু এজিদ সহস্র স্বর্ণমুদ্রা পুরস্কার ও নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দেয়ার প্রতিশ্রুতি দিলেও জায়েদাকে হত্যা করেন। লোভের বশবর্তী হয়ে স্বামীর প্রাণ হরণকারী জায়েদা শেষ পর্যন্ত নিজের প্রাণও বিসর্জন দিলেন।

উল্লেখ্য, নাটক নির্দেশক ড. সৈয়দ মামুন রেজা বলেন, বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা নিয়মিতর সিলেবাসের অংশ হিসেবে পরীক্ষার প্রযোজনা হিসেবে অভিনয়ের পরীক্ষা হিসেবে নাটক মঞ্চস্থ করে আসছে। আমরা শিক্ষকরা পরীক্ষকতট হিসেবে কোর্স শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকি। এখানে ২২-২৩ সেশনের ২য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার অংশ। সমসাময়িক ঘটনা বিশ্লেষণ করলে দেখি পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনে গাজাবাসীরা যে নির্যাতনের শিকার হচ্ছে যুদ্ধের নামে তার প্রতিবাদ জানাচ্ছি এই নাটকের মাধ্যমে।

নাটকটির পোশাক ও আলোক পরিকল্পনা করেছেন নুসরাত শারমিন। সংগীত পরিকল্পনায় ছিলেন  শিহাব, অনিক ও হিমু।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া নূরুদ্দিন, ইমাম মাহাদী, মাঈশা, প্রিয়া, আলভি মাহমুদ, ত্রিপুরা ডানা, সজীব, সানী, রিয়া মহন্ত।

রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৭৯৩৯৯৭১৬৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com